হোম
ট্রেন দুর্ঘটনা
টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু, ছেলে-মেয়ে আহত
টাঙ্গাইল জেলার ভূঞাপুরে গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) ট্রেনে কাটা পড়ে একই পরিবারের মায়ের মৃত্যু এবং ছেলে-মেয়ে গুরুতর আহত হয়েছে।  গোপালপুর উপজেলার ফুলবাড়ি থেকে ভূঞাপুরে আত্মীয় বাড়িতে রিক্সা ভ্যানে আসার সময় জামালপুর থেকে ছেড়ে আসা ট্রেনে আগতেরিল্লা রেলক্রসিংয়ে চাপা পড়ে ঘটনা স্থলে গোপালপুর উপজেলার ফুলবাড়ি গ্রামের আব্দুল জব্বারের স্ত্রী মরিয়ম বেগমের মৃত্যু হয়। এসময় সঙ্গে থাকা তার ছেলে ও মেয়ে গুরুতর  আহত হয়।  ঘটনার পর পুলিশকে না জানিয়েই স্বজনরা নারীর লাশ নিয়ে যায় এবং ছেলে ও মেয়েকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ও থানার ওসি মো. সাব্বির রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
2026-04-22
চকরিয়ায় পর্যটন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
চকরিয়ায় পর্যটন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
2025-10-22
ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের চকরিয়া উপজেলার ডুলাহাজারা রেলস্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে গীতা দাশ (৭৫) নামের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছেন। গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসে কাটা পড়ে বৃদ্ধা মারা যান। নিহত গীতা দাশ চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ডুমখালী এলাকার মৃত বাবুল দাশের স্ত্রী। কক্সবাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে তিনি আরও জানান, নিহত মহিলা কিছুটা অপ্রকৃতিস্থ ছিলেন। এই বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুষ্টিয়ার হালসায় ট্রেনে কেটে বৃদ্ধ নিহত
কুষ্টিয়ার হালসায় ট্রেনে কেটে বৃদ্ধ নিহত
2025-09-22
ট্রেনে কাটা পড়ে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় মানিক মিয়া (৬০) নামে একজন নিহত হয়েছেন। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার হালসা রেলওয়ে স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে রেললাইন পার হওয়ার সময় খুলনাগামী সীমান্ত ট্রেনেকাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন মানিক মিয়া। পরে বিষয়টি হালসা স্টেশন মাস্টারকে জানানো হয়। পোড়াদহ রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, হালসা স্টেশন মাস্টার খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। ফিঙ্গারপ্রিন্ট যাচাই-বাছাই করে জানা যায়, নিহত মানিক মিয়া ঠাকুরগাঁও সদর উপজেলার সব্দল হাট এলাকার শামসু উদ্দীনের ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।