হোম
বাংলাদেশ
শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি সোনা
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতার ভেতর বিশেষ কৌশলে লুকানো ৮০টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার হওয়া সোনার মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা। দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটের দুই বিমানকর্মীর কাছ থেকে এসব সোনা উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
2026-10-04