হোম
ইসরায়েল
 ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে ৯৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে
ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে ৯৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে
2025-10-20
গাজায় কার্যকর যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী হামলা চালিয়ে অন্তত ৯৭ ফিলিস্তিনিকে হত্যা ও ২৩০ জন আহত করেছে বলে জানিয়েছে গাজা সরকার। গতকাল রোববার (১৯ অক্টোবর) এক বিবৃতিতে তারা জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরায়েল কর্তৃক ২১টি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। খবর আনাদোলু এজেন্সির। গাজা সরকারের মিডিয়া উইং এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরায়েলি দখলদার বাহিনী ৮০টি প্রমাণিত লঙ্ঘন করেছে। সবগুলোই আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন। এসবের মধ্যে ছিল বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি, গোলাবর্ষণ, ইচ্ছাকৃত টার্গেট হামলা, ‘আগুনের বেল্ট’ তৈরি এবং সাধারণ মানুষকে আটক করা। গাজা সরকারের দাবি, এসব হামলায় ইসরায়েলি বাহিনী ব্যবহার করেছে সাঁজোয়া যান, আবাসিক এলাকার প্রান্তে অবস্থানরত ট্যাংক, দূরনিয়ন্ত্রিত টার্গেটিং সিস্টেমসমৃদ্ধ ইলেকট্রনিক ক্রেন, যুদ্ধবিমান এবং কোয়াডকপ্টার ড্রোন। বিবৃতিতে আরও বলা হয়, গাজা উপত্যকার সব জেলাতেই এসব হামলার ঘটনা ঘটেছে, যা প্রমাণ করে দখলদার বাহিনী যুদ্ধবিরতি মানছে না বরং আমাদের জনগণের বিরুদ্ধে হত্যাযজ্ঞ ও সন্ত্রাসের নীতি চালিয়ে যাচ্ছে। গাজা সরকার ইসরায়েলি সেনাবাহিনীকে এসব লঙ্ঘনের জন্য সম্পূর্ণভাবে দায়ী করেছে এবং জাতিসংঘ ও যুদ্ধবিরতি চুক্তির গ্যারান্টর দেশগুলোকে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।
উত্তাল ইংল্যান্ড: ইসরায়েলি ক্লাব সমর্থকদের মাঠে প্রবেশ নিষিদ্ধ
উত্তাল ইংল্যান্ড: ইসরায়েলি ক্লাব সমর্থকদের মাঠে প্রবেশ নিষিদ্ধ
2025-10-18
আগামী মাসে নিরাপত্তা উদ্বেগের কারণে যুক্তরাজ্যে অ্যাস্টন ভিলার বিপক্ষে ইউরোপা লিগের ম্যাচে ইসরায়েলি ক্লাব ম্যাকাবি তেল আবিবের সমর্থকদের মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইংলিশ ক্লাবটির এই ঘোষণার পর থেকে বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী পর্যন্ত অনেকেই সিদ্ধান্তটির কড়া সমালোচনা করেছেন। বার্মিংহামের ভিলা পার্কে ম্যাচটির নিরাপত্তা সার্টিফিকেট প্রদানকারী সংস্থা ‘সেফটি অ্যাডভাইজরি গ্রুপ’ (এসএজি) অ্যাস্টন ভিলাকে জানায় যে, ম্যাকাবি তেল আবিবের সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক বিবৃতিতে অ্যাস্টন ভিলা জানায়, ‘সেফটি অ্যাডভাইজরি গ্রুপের নির্দেশনা অনুযায়ী, আগামী ০৬ নভেম্বর ম্যাকাবি তেল আবিবের বিপক্ষে উয়েফা ইউরোপা লিগের ম্যাচে সফরকারী দলের কোনো সমর্থককে মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।’
ইসরায়েলি দালালীর অভিযোগে গাজায় প্রকাশ্যে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর
ইসরায়েলি দালালীর অভিযোগে গাজায় প্রকাশ্যে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর
2025-10-15
গত দুইবছর যাবৎ যুদ্ধ চলাকালীন সময়ে ইসরায়েলকে সহায়তার অভিযোগে গাজায় প্রকাশ্যে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ও গাজার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম সাফাক জানিয়েছে, গাজা সিটিতে এক ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অন্যদিকে, ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েনেত জানিয়েছে, গত কয়েক সপ্তাহে হামাস অন্তত ৫০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এর পূর্বে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, গাজার অস্থায়ী প্রশাসনিক নিরাপত্তা বজায় রাখতে হামাসকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর কিছুক্ষণ পরই ৮ জনকে একসঙ্গে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরের খবর আসে। খবর বিবিসির।