হোম
চীন-বাংলাদেশ সম্পর্ক
খালেদা জিয়ার মৃত্যুতে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং- এর শোক
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক চিঠিতে তিনি এই শোক প্রকাশ করেন। চিঠিতে চীনা প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। চীন সরকারের পক্ষ থেকে আমি বাংলাদেশ এবং বেগম খালেদা জিয়ার পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আন্তরিক সহানুভূতি জানাতে চাই। বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ এবং চীনা জনগণের একজন পুরোনো বন্ধু ছিলেন।
2025-12-30