হোম
অভিনীত
অভিনেতা তারিকুজ্জামান তপন না ফেরার দেশে
ঢাকাই চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ অভিনেতা তারিকুজ্জামান তপন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছে অভিনয় শিল্পীসংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুনুর রহমান অপু। রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন এই অভিনেতা। ব্যক্তিজীবনে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
2026-04-25
জয়া আহসান বয়স বাড়াকে ইতিবাচকভাবে দেখছেন কেন?
জয়া আহসান বয়স বাড়াকে ইতিবাচকভাবে দেখছেন কেন?
2026-02-17
গত ০৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ-এ মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত এবং সৌকর্য ঘোষাল পরিচালিত সিনেমা ‘ওসিডি’। ছবিটির প্রচারণা উপলক্ষ্যে ভারতীয় গণমাধ্যম দ্য ওয়াল-কে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে সিনেমা ও ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী। দুই বাংলার চলচ্চিত্র নিয়ে আশাবাদী কি না—এমন প্রশ্নে জয়া বলেন, তিনি উভয় ইন্ডাস্ট্রি নিয়েই আশাবাদী। তার ভাষ্য, এখানে ‘ওসিডি’র মতো ছবি মুক্তি পাচ্ছে এবং দর্শক তা দেখছেন—এটাই ইতিবাচক ইঙ্গিত। এর পূর্বে তিনি ‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’র মতো ভিন্নমাত্রিক কাজ করেছেন। প্রতিটি ছবিই আলাদা ঘরানার—কখনো পারিবারিক, কখনো ক্ল্যাসিক ধারার, আবার কখনো শক্তিশালী সামাজিক বার্তাভিত্তিক। একজন শিল্পী হিসেবে এমন বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া তার জন্য সৌভাগ্যের বলে মন্তব্য করেন তিনি। ‘ওসিডি’ প্রসঙ্গে জয়া বলেন, ছবিটিতে অভিনয় দেখানোর যথেষ্ট সুযোগ ছিল, তবে নিজের কাজের মূল্যায়ন দর্শকের ওপরই ছেড়ে দিতে চান।
হাসান জাহাঙ্গীরকে বিয়ের গুজব, যা বললেন নায়িকা মৌসুমী
হাসান জাহাঙ্গীরকে বিয়ের গুজব, যা বললেন নায়িকা মৌসুমী
2026-02-14
বেশ অনেকদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন চিত্রনায়িকা মৌসুমী। অভিনয়ে অনিয়মিত হয়ে পড়লেও গত বছর এই অভিনেত্রীর ‘সুন্দরী পিএস চাই’ শিরোনামের একটি টেলিফিল্ম মুক্তি পায়। এতে তার সহশিল্পী হিসেবে অভিনয় করেন হাসান জাহাঙ্গীর। এটি প্রচারিত হওয়ার পরই বাঁধে বিপত্তি। টেলিফিল্মটি প্রচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, সহশিল্পী হাসান জাহাঙ্গীরকে নাকি বিয়ে করেছেন নব্বই দশকের জনপ্রিয় এই চিত্রনায়িকা। এবার অভিনয় থেকে শুরু ব্যক্তিগত নানা ইস্যু নিয়ে মুখ খুলেছেন মৌসুমী। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হাসান জাহাঙ্গীরকে বিয়ের গুঞ্জন প্রসঙ্গেও কথা বলেন তিনি। অভিনেত্রী বলেন, ‘এ ধরনের প্রোপাগান্ডা নিয়ে আমি কী বলব। যে কথা বলিই না কেন, মিথ্যা খবরটাই মানুষের কাছে মুখরোচক মনে হবে।
 এবার একসঙ্গে রজনীকান্ত-শাহরুখ, জানালেন মিঠুন চক্রবর্তী
এবার একসঙ্গে রজনীকান্ত-শাহরুখ, জানালেন মিঠুন চক্রবর্তী
2025-12-27
এবার প্রথমবার দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় জীবন্ত কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের সঙ্গে পর্দা শেয়ার করবেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন আরেক কিংবদন্তি বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। কোন ছবির কথা বললেন অভিনেতা? বর্ষীয়ান অভিনেতা রজনীকান্তের পরবর্তী সিনেমা ‘জেলার ২’। সেই সিনেমার প্রচার অনুষ্ঠানে কথায় কথায় মিঠুন চক্রবর্তী বললেন, ‘জেলার ২’ সিনেমায় দেখা যাবে শাহরুখ খানকে। এমন কোনো ঘরানা আছে কিনা, যা তার সবচেয়ে প্রিয়। তা হতে পারে পারিবারিক ছবি কিংবা অ্যাকশনে ভরপুর অথবা থ্রিলার ঘরানা। উত্তরে তিনি বলেন, ওভাবে তো সিদ্ধান্ত নেওয়া যায় না। আমার পরবর্তী সিনেমা ‘জেলার ২’, সেখানে সবাই আমার বিরুদ্ধে। রজনীকান্ত, মোহনলাল, শাহরুখ, রম্যা কৃষ্ণণ, শিবা রাজকুমার— প্রত্যেকে আমার বিরুদ্ধে। এরপরেই বললেন, শুধু শাহরুখের উপস্থিতিই স্পষ্ট হয়নি। সেই সঙ্গে তিনি যে খলচরিত্রে অভিনয় করছেন তা-ও জানা গেল।