হোম
নেদারল্যান্ডস
ভিয়েনা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’
নেদারল্যান্ডসের পর এবার অস্ট্রিয়ার ভিয়েনায় প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’। আগামী ২৩ এপ্রিল থেকে শুরু হওয়া ‘রেড লোটাস এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ভিয়েনা ২০২৬’-এ সিনেমাটি নির্বাচিত হয়েছে। উৎসব চলবে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত। চলচ্চিত্রের পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম জানান, আগামী ২৫ এপ্রিল দুপুর ১:৩০ টায় ভিয়েনার ঐতিহ্যবাহী স্ট্যাটকিনো থিয়েটার-এ ‘দেলুপি’ প্রদর্শিত হবে। এর পূর্বে, এই বছর নেদারল্যান্ডসের ৫৫তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে চলচ্চিত্রটি প্রদর্শিত হয়ে দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেছে। এটি ইউরোপে সিনেমাটির দ্বিতীয় বড় উৎসবে অংশগ্রহণ।
2026-04-07
নেদারল্যান্ডসকে উড়িয়ে বাংলাদেশের সিরিজ জয়
নেদারল্যান্ডসকে উড়িয়ে বাংলাদেশের সিরিজ জয়
2025-09-02
বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিলো। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে লিটন দাসের দল। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক। একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। রিশাদ হোসেনের জায়গায় দলে ফেরেন নাসুম আহমেদ এবং শরিফুল ইসলামের বদলে সুযোগ পান পেসার তানজিম সাকিব। ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশের বোলাররা। তৃতীয় ওভারেই নাসুম ভাঙেন ডাচ ওপেনিং জুটি। এরপর নিয়মিত বিরতিতেই পড়ে উইকেট। শেষ পর্যন্ত ১৮তম ওভারেই মাত্র ১০৩ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডসের ইনিংস। নাসুম আহমেদ একাই তুলে নেন তিন উইকেট।
প্রথম ম্যাচে লিটন-তাসকিনে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ
প্রথম ম্যাচে লিটন-তাসকিনে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ
2025-08-31
সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। গতকাল শনিবার (৩০ আগস্ট) অনুষ্ঠিত ম্যাচে ১৩৭ রানের লক্ষ্য সহজেই তাড়া করে লিটন দাসের দল ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে যায়। নেদারল্যান্ডস প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১৩৬ রান। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ছিলেন বল হাতে সবচেয়ে সফল। তিনি ৪ ওভারে ২৮ রানের খরচায় তুলে নেন ৪ উইকেট। একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে নেদারল্যান্ডসের ইনিংস ভেঙে দেন তিনি। বিশেষ করে পাওয়ারপ্লেতে মাক্স ও’দাউদ এবং ভিক্রমজিৎ সিংকে ফেরানোর পর ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে। এছাড়া মোস্তাফিজুর রহমান নেন ১/১৯ ও সাইফ হাসান ২/১৮। ১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বাংলাদেশ আঘাত পায়। পারভেজ হোসেন ইমন (১৫) দ্রুত আউট হন। তবে লিটন দাস ও তানজিদ হাসান মিলে দলকে সামাল দেন। লিটন দাস অপরাজিত ৫৪ রান করেন মাত্র ২৬ বলে, যেখানে ছিল ৬টি চার ও ২টি ছক্কা। তানজিদ করেন ২৪ রান।
 দক্ষিণ কোরিয়া স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ করলো
দক্ষিণ কোরিয়া স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ করলো
2025-08-28
স্কুলে স্মার্টফোন ও স্মার্ট ডিভাইস ব্যবহারে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা জারি করেছে দক্ষিণ কোরিয়া। আইন আকারে এমন সিদ্ধান্ত নেওয়া দেশগুলোর মধ্যে এটি অন্যতম। গতকাল বুধবার জাতীয় পরিষদে বিলটি পাশ হয় ১৬৩ জন সংসদ সদস্যের মধ্যে ১১৫ জনের সমর্থনে। আইনটি কার্যকর হবে ২০২৬ সালের মার্চ থেকে। গতকাল বুধবার (২৭ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টিআরটি গ্লোবাল। সাম্প্রতিক বছরগুলোতে শিশু-কিশোরদের মধ্যে স্মার্টফোন আসক্তি নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ বেড়েছে। গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত ব্যবহার শিক্ষার মান, মানসিক স্বাস্থ্য ও সামাজিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে। এর পূর্বে ফ্রান্স ও ফিনল্যান্ড আংশিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, মূলত কম বয়সী শিক্ষার্থীদের লক্ষ্য করে। ইতালি, নেদারল্যান্ডস ও চীন তুলনামূলকভাবে কঠোর বিধিনিষেধ চালু করেছে। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে স্কুলের সব স্তরে ফোন ব্যবহার নিষিদ্ধ। নেদারল্যান্ডসে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, স্কুলে ফোন নিষিদ্ধের পর শিক্ষার্থীদের মনোযোগ বেড়েছে।