হোম
পরিপত্র জারি
‘নতুন বাংলাদেশ দিবস’ ও ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা করেছে সরকার
প্রতিবছর ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ এবং ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা করেছে সরকার। গত ২০২৪ সালের ০৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ০৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন। আর তার আগে আন্দোলনে ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ নিহত হন। এই দুই দিনকে স্মরণীয় করে রাখতে জাতীয় দিবস ঘোষণা করে গতকাল বুধবার (২৫ জুন) পৃথক পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণার পরিপত্রে বলা হয়, সরকার প্রতিবছর ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস' হিসেবে ঘোষণা করেছে। উক্ত তারিখকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবরের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
2025-06-26