হোম
মহিলা বাস সার্ভিস
বগুড়ায় চালু হলো বিআরটিসির বিশেষ মহিলা বাস সার্ভিস
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের জন্য বগুড়ায় বিআরটিসির বিশেষ মহিলা বাস সার্ভিস চালু হয়েছে। প্রাথমিকভাবে দুটি বাস এই সেবায় যুক্ত করা হয়েছে। বাসগুলোর চালক, কন্ডাক্টর ও হেলপার হিসেবে নারী কর্মীরা দায়িত্ব পালন করবেন এবং শুধু নারী যাত্রীরা এতে চলাচল করতে পারবেন। শেরপুর-মাটিডালি ও মোকামতলা-বনানীসহ বগুড়ার গুরুত্বপূর্ণ রুটে পর্যায়ক্রমে এই সেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগ কর্মজীবী নারী ও শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2026-08-18