হোম
বান্দরবান
আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস, উচ্চ ঝুঁকিতে দেশের ১৩ জেলা
আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তনের প্রভাবে দেশে মশার উপদ্রব বেড়ে যাচ্ছে, আর এর সঙ্গে বাড়ছে ম্যালেরিয়াসহ মশাবাহিত রোগের ঝুঁকি। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ, এই ৩ মাসে অ্যানোফিলিস মশার কামড়ে ৪৬০ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। গড়ে মাসে ১৫৩ জন এবং প্রতিদিন ৫ জনের বেশি মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য অনুযায়ী, বর্তমানে বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজারসহ দেশের ১৩টি জেলা ম্যালেরিয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে।
2026-04-25
বান্দরবানের রোয়াংছড়িতে সেনাবাহিনী ও সন্ত্রাসীর গোলাগুলি, নিহত ১ জন
বান্দরবানের রোয়াংছড়িতে সেনাবাহিনী ও সন্ত্রাসীর গোলাগুলি, নিহত ১ জন
2026-02-24
বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে সেনাবাহিনীর সঙ্গে অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হয়েছে। এ সময় বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত হয়েছে। তার পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। নিহত ব্যক্তি পাহাড়ের সশস্ত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সদস্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়রা জানায়, রুমা সড়কের রোয়াংছড়ি উপজেলার মুরুংগো বাজার এলাকার সাইরন ম্রো পাড়ায় সেনাবাহিনীর একটি টহল দল পৌঁছালে অস্ত্রধারী সন্ত্রাসীরা পাহাড়ের চূড়া থেকে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। এই সময় সেনাবাহিনীর সদস্যরা গুলি চালালে দুই পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ গোলাগুলি হয়। থেমে দুপক্ষের মধ্যে সন্ধ্যা ৬টা পর্যন্ত গোলাগুলির ঘটনা ঘটে।
হঠাৎ বান্দরবান সফরে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ
হঠাৎ বান্দরবান সফরে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ
2026-02-23
হঠাৎ সফরে বান্দরবানের লামা ও আলীকদমে গিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) পাহাড়ি জনপদ লামা ও আলীকদম উপজেলায় বিভিন্ন বাজার এলাকায় তাকে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দুপুরে হাসনাত আবদুল্লাহ উপজেলার ইয়াংছা চেক পোস্টসংলগ্ন একটি মসজিদে জোহরের নামাজ আদায় করেন। এরপর তাকে লামা বাজারে এবং পরে আলীকদম বাজারে ঘুরতে দেখা যায়। ব্লু জিন্স প্যান্ট, কালো জার্সি এবং মুখে মাস্ক পরে তিনি ঘুরে বেড়ান। তার সঙ্গে কয়েকজন সঙ্গী ছিলেন। আকস্মিকভাবে কেন তার এই সংক্ষিপ্ত সফর- এ বিষয়ে কেউ কিছু জানাতে পারেননি।
ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের যেসব জেলা
ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের যেসব জেলা
2025-11-22
সমগ্র বাংলাদেশকে ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় মোট তিনটি জোনে ভাগ করা হয়েছে। এর মধ্যে উচ্চঝুঁকির আওতাভুক্ত অঞ্চলকে জোন-১, মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা জোন-২ এবং জোন-৩-এর এলাকা নিম্ন ঝুঁকিপ্রবণ হিসাবে চিহ্নিত। আবহাওয়া অধিদপ্তরের এক মানচিত্রে দেশের ভূমিকম্প ঝুঁকিপ্রবণ এলাকা চিহ্নিত করা হয়। প্রকাশিত মানচিত্র অনুযায়ী দেশের উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকা জোন-১-এর আওতায় সর্বোচ্চ ঝুঁকিপ্রবণ হিসাবে চিহ্নিত। সাধারণত ফল্ট লাইন বা প্লেট বাউন্ডারির আশপাশের এলাকা ভূমিকম্পের ক্ষেত্রে উচ্চঝুঁকিপূর্ণ। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগের ৯টি জেলা, ঢাকা বিভাগের টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদীর কিছু অংশ, পুরো কিশোরগঞ্জ জেলা, কুমিল্লা বিভাগের ব্রাহ্মণবাড়িয়া এবং পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটির বেশ কিছু এলাকা উচ্চঝুঁকিপ্রবণ। তবে জোন-৩-এর এলাকা হিসাবে খুলনা, যশোর, বরিশাল এবং পটুয়াখালী এলাকায় ভূমিকম্পের ঝুঁকি সর্বনিম্ন।