হোম
ইউরো
ফুটবল তারকা নেইমারের বিরুদ্ধে মামলা করলেন তার রাঁধুনি
আবারও আইনি ঝামেলায় জড়ালেন ফুটবল তারকা নেইমার। এবার তার বিরুদ্ধে মামলা করেছেন সাবেক রাঁধুনি। গত শুক্রবার এই খবর দিয়েছে ব্রাজিলের গণমাধ্যম। গত ২০২৫ জুলাই থেকে এই বছর ফেব্রুয়ারি পর্যন্ত নেইমারের হেঁশেল সামলানো সেই রাঁধুনির দাবি, প্রতিদিন ১৬ ঘণ্টা তাকে কাজ করতে হতো। রান্না করতে হতো ১৫০ জনেরও বেশি লোকের জন্য। তার কাজের সময়সূচি ছিল সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। কিন্তু প্রায়শই রাত ১১টা, এমনকি মধ্যরাত পর্যন্ত তাকে রান্নাঘরে থাকতে হতো। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন।
2026-03-08
সারাজীবন সৌদি আরবে থাকতে চান ক্রিশ্চিয়ানো রোনালদো
সারাজীবন সৌদি আরবে থাকতে চান ক্রিশ্চিয়ানো রোনালদো
2025-07-01
সম্প্রতি শোনা যাচ্ছিল যুক্তরাষ্ট্রের কথা, ক্রিশ্চিয়ানো রোনালদোর গন্তব্যের তালিকায় এসেছিল ইউরোপও। কয়েকটি লাতিন দেশের নামও জড়িয়েছিল। কিন্তু সিআর সেভেন পুরোনো ডেরাতেই থিতু হয়েছেন। সৌদি আরবে আরও দুই বছর থাকবেন। পর্তুগিজ তারকার ইচ্ছে সারাজীবন সৌদিতেই কাটিয়ে দেওয়ার। সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তি করার পর রোনালদো লম্বা সাক্ষাৎকার দিয়েছেন। ক্লাবের ইউটিউবে প্রকাশিত সেই ভিডিওতে নিজের পরিকল্পনা শুনিয়েছেন, বলেছেন আশা এবং ট্রফি জয়ের স্বপ্নের কথা। একই সঙ্গে সৌদি না ছাড়ার কথাও বলেছেন। সৌদি আরবকে শান্তির দেশ হিসেবে বর্ণনা করে রোনালদো বলেন, ‘এটি এমন একটি দেশ, যেখানে আমি ও আমার পরিবার নিজেদের বাড়ির মতো অনুভব করি।’ সিআর সেভেন যোগ করেন, ‘আমার পরিবার সবসময় আমার সিদ্ধান্তের পাশে থাকে, সম্মান করে। আমরা সৌদি আরবে খুবই সুখে আছি। মানুষ আমাদের অনেক ভালোবাসা ও আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছে। এ কারণেই আমরা আমাদের জীবন এখানেই কাটাতে চাই।‘
প্যারিস থেকে ফুটবলে কাতারের সফট পাওয়ারের বিজয় ঘোষণা
প্যারিস থেকে ফুটবলে কাতারের সফট পাওয়ারের বিজয় ঘোষণা
2025-06-03
দীর্ঘ ১৪ বছরের অপেক্ষা, ২.২ বিলিয়ন ইউরোর (বাংলাদেশি মুদ্রায় ৩০ হাজার কোটি টাকার বেশি) বিশাল বিনিয়োগ, একের পর এক বিশ্বসেরা তারকা, আর বহু হতাশার পর অবশেষে ইউরোপ সিংহাসনে বসলো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। কাতারের মালিকানাধীন ফরাসি ক্লাবটি প্রথমবারের মতো জিতেছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ। বিগত ২০১১ সালে কাতারের বিনিয়োগ প্রতিষ্ঠান কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টস (কিউএসআই) মাত্র ৬৯ মিলিয়ন ইউরো দিয়ে পিএসজির ৭০ শতাংশ মালিকানা কেনে। তখন থেকেই শুরু কাতারের ‘সফট পাওয়ার’ নির্মাণের অভিযান-যার মুকুট আজ পিএসজির হাতে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের ট্রফি।