হোম
সেক্রেটারি জেনারেল
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ‘মড়ার উপর খাঁড়ার ঘা’: জামায়াত সেক্রেটারি জেনারেল
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মতে, এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনে নতুন করে দুর্ভোগ ডেকে আনবে এবং এটি তাদের জন্য ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দেবে। আজ রোববার (১৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই উদ্বেগ ও প্রতিবাদ জানান। বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি ঘোষিত নতুন দরে ডিজেলে লিটারপ্রতি ১৫ টাকা, কেরোসিনে ১৮ টাকা, অকটেনে ২০ টাকা এবং পেট্রোলে ১৯ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে।
2026-04-19
ববি হাজ্জাজকে হত্যাচেষ্টা গভীর ষড়যন্ত্রের অংশ: জামায়াত সেক্রেটারি জেনারেল
ববি হাজ্জাজকে হত্যাচেষ্টা গভীর ষড়যন্ত্রের অংশ: জামায়াত সেক্রেটারি জেনারেল
2025-09-07
জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজকে হত্যাচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই দলটি বলেছে, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির গভীর চক্রান্ত চলছে। দেশে চলমান রাজনৈতিক সহিংসতা ও নেতাদের ওপর ধারাবাহিক হামলা একটি গভীর ষড়যন্ত্রেরই অংশ। এর মাধ্যমে দেশের স্থিতিশীল পরিবেশকে নষ্ট করার অপচেষ্টা চলছে। ববি হাজ্জাজের ওপর হামলাও এই ধারাবাহিক চক্রান্তেরই একটি অংশ। গতকাল শনিবার (০৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এসব কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
‘সন্ত্রাসী-চাঁদাবাজদের কাছে দেশ ছেড়ে দেবে না’: জামায়াতে ইসলামী
‘সন্ত্রাসী-চাঁদাবাজদের কাছে দেশ ছেড়ে দেবে না’: জামায়াতে ইসলামী
2025-07-13
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, সন্ত্রাসী, চাঁদাবাজদের কাছে জামায়াতে ইসলামী দেশ ছেড়ে দেবে না। জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, খুনি, ধর্ষক, লুটেরা ও নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করবে। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মানুষ নিশ্চিত হয়েছে, সন্ত্রাসীদের হাতে আর কাউকে জীবন দিতে হবে না, কাউকে চাঁদা দিতে হবে না। কিন্তু দেখা গেছে আওয়ামী লীগের মতোই আরেকদল সন্ত্রাসী, চাঁদাবাজি শুরু করেছে। নিজেরাই নিজেদের দলীয় নেতাকর্মীদের নৃশংসভাবে খুন করছে। তারা প্রতিদিন নির্বাচন চাইলেও সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলছেন না। কারণ সন্ত্রাস, চাঁদাবাজ, ধর্ষক, খুনি তাদেরই পালিত।