কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত
বুধবার ভোরে কলকাতার নিউ মার্কেট সংলগ্ন একটি হোটেলের চারতলায় আগুন লাগে। এখন পর্যন্ত ৬০ জনকে উদ্ধার করা হয়েছে এবং নিহত ৯ জনই বাংলাদেশি বলে জানা গেছে। প্রাথমিকভাবে এসি থেকে আগুনের সূত্রপাতের ধারণা করা হলেও প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।