হোম
রাজনীতিবিদ
পুরো ইউরোপজুড়ে ইসরাইলি পণ্য বর্জনের হিড়িক
প্রায় পুরো ইউরোপজুড়ে ইসরাইলি পণ্য বর্জনের আন্দোলন এখন আর সাধারণ কর্মীদের প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা রাষ্ট্রীয় নীতি নির্ধারণের পর্যায়ে পৌঁছেছে। আয়ারল্যান্ডের একটি সুপারমার্কেট কর্মীর ব্যক্তিগত নৈতিক অবস্থান থেকে শুরু হওয়া এই প্রতিবাদ এখন পুরো মহাদেশে ছড়িয়ে পড়ছে। ঐ কর্মী গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে চেকআউট কাউন্টারে ইসরাইলি ফল ও সবজি বিক্রি করতে অস্বীকৃতি জানান। শুরুতে তাকে সাময়িক বরখাস্ত করা হলেও, ইউনিয়ন ও সাধারণ মানুষের চাপে কর্তৃপক্ষ তাকে পুনরায় কাজে ফিরিয়ে নিতে বাধ্য হয়।
2026-02-16
ইসরায়েলী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গ্রেফতারের দাবি বলিউড অভিনেত্রীর
ইসরায়েলী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গ্রেফতারের দাবি বলিউড অভিনেত্রীর
2025-06-24
ইসরায়েলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারের দাবি জানালেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। সম্প্রতি তিনি সামাজিকমাধ্যমে এক পোস্ট শেয়ার করে এমন দাবি জানান। এর পূর্বেও ফিলিস্তিনি জনগনের পক্ষে একাধিকবার আওয়াজ তুলেছিলেন স্বরা ভাস্কর। কিছুদিন পূর্বেই ফিলিস্তিনের সমর্থনে মুম্বাইয়ের আজাদ ময়দানে আয়োজিত এক সভার প্রচার করে ভারতীয়দের আক্রমণের মুখে পড়েছিলেন এই অভিনেত্রী। তবুও তিনি গাজাবাসীর জন্য আওয়াজ তুলতে পিছপা হননি। একের পর এক পোস্ট দিয়ে ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন তিনি। এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেফতারের দাবিও জানিয়েছেন।