মালয়েশিয়ায় বাংলাদেশি চিকিৎসকদের উন্নত প্রশিক্ষণের প্রস্তাব স্বাস্থ্যমন্ত্রীর
বাংলাদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের কিডনি, লিভার ও বোনম্যারো ট্রান্সপ্লান্টেশনের মতো জটিল বিষয়ে মালয়েশিয়ায় প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পাশাপাশি দুই দেশের স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াতে এমওইউ স্বাক্ষরের ওপরও জোর দিয়েছেন তিনি।