হোম
ষড়যন্ত্র
পতিত সরকার নির্বাচন বানচাল করার জন্য ওত পেতে আছে: রিজভী
পতিত সরকার’ আসন্ন জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। আজ বুধবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে জিয়াউর রহমান আর্কাইভের আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে এক প্রকাশনা ও আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। রুহুল কবির রিজভী আহমেদ বলেন, পতিত সরকার নির্বাচন বানচাল করার জন্য ওত পেতে আছে। তাদের ষড়যন্ত্রের আওয়াজ নিয়মিত শোনা যাচ্ছে। তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য একটি মহল সক্রিয় রয়েছে। তাদের মূল উদ্দেশ্য আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করা। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা সতর্ক করে বলেন, এই চক্রান্তের নেটওয়ার্ক শুধু ফ্যাসিবাদের সঙ্গে নয়, বরং আরও কিছু অন্তর্ভুক্ত শক্তি জড়িত রয়েছে।
2025-11-12